ফেনীর তথ্য অফিসের আয়োজনে “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার বরাহীপুরের সরোয়ার কলোনীতে(৭নং ওয়ার্ড,ফেনী পৌরসভা) – উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য, লক্ষ্যসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে “উঠান বৈঠক” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে ছিলেন, মোঃ তানজিব হাসান ভূইয়া (উপপরিচালক – জেলা পরিসংখ্যান অফিস,ফেনী) এবং প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন ।
প্রধান অথিতি তাঁর বক্তব্যে সীমন্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং মাদকের ভয়াবহ কুফল তুলে ধরেন।পাশাপাশি গ্রামীন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক নানা সরকারি পদক্ষেপ তুলে ধরেন।
তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে যৌতুক ও বাল্যবিবাহের প্রচলন নিরুৎসাহিতকরণ এবং এর ক্ষতিকর প্রভাব সবিস্তরে বর্ণনা করেন এবং শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন।পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানান।
বিশেষ অথিতি তাঁর বক্তব্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ, স্কুল ড্রপআউট প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, সার্বজনীন পেনশন সুবিধাসহ নানা রকম সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুস সোবাহান, মো:ইদ্রিস, আবুল হাসেম এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুল হালিম।
Leave a Reply