ফেনীর ফুলগাজীতে ৬ সন্তান জন্মদান করলেন এক প্রসুতি। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই প্রসুতি ছয় সন্তান জন্মদান করেন।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত জন্ম নেয়া ৬টি সন্তানই নরমাল ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করেন। এদের মধ্যে ৩ জন কন্যা সন্তান এবং ৩ জন পুত্র সন্তান। বর্তমানে মা ও নবজাতকগুলো সুস্থ আছেন। ডেলিভারি সম্পন্ন করান ৩১ শয্যাবিশিষ্ট ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সঞ্চিতা রানী পোদ্দার, চিনু রানী দে ও পুজা দেবী।
একসাথে একে একে ছয়টি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ায় বেশ আনন্দিত দুই পরিবারের পরিবারের সদস্যরা।
Leave a Reply