দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। বললেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।
দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকার কে আবারো ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে পূণরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নে সারা দুনিয়ার কাছে বিষ্ময়।
তিনি নেতা কর্মীদের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আওয়ামী লীগ সরকার কে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার দুপুরে নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,
বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, সারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন হারাগাছ পৌর সভার সাবেক মেয়র মুহাঃ হাকিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ জয়নাল আবেদীন,
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাসান, জমসের আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা তালুকদার শিউলি, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মুশি প্রমূখ।
প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি আরো বলেন এ সরকারের আমলে সারাদেশের ন্যায় কাউনিয়া-পীরগাছায় অনেক রাস্তা পাকা করা হয়েছে ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়েছে। স্কুল কলেজ এমপিও ভূক্ত করা হয়েছে।
Leave a Reply