আগিলা আও -ইসমত আরা
তোমাকগুলাক এত করি কং
মোর মোনায় ঢং!
উটি গেইচে হামাল্লার আদিভাষার ভাও
মুই একনা পুরানকালি কতা কবার চাঁও
তাতে যদি বিষায়ও তোমার গাও
মুই ছাড়িন্নাপাইম পুরান আও!
সেদিনকা দেকং, ছাওয়ার পাছিলা করি নাল
আগিলা আও কইছে বলি মায়ের মাতা টাল!
মাও পইচ্ছে মেল্লা পড়া উজল করি গেরাম –
তার ছাওয়ার ইল্লা বুলি, কমে দিলেক্ দাম!
মাও ক্ষেপি ছাওয়াক ডাঙায় – “বল্ আরো বলবি!
আমি যেমন-যেমন বলব,তেমন করে চলবি!
সে কি কতা!
মেলা পড়া পইড়ল্লে বুঝি ভুলিমো পরিচিতি!
আচার বিচার চলন বলন সংস্কৃতির রীতি!
কোন্টে থাকি আইনো হামা, কেমন আচিলো দিন
সেইল্লা কেমন ভুলি বাহে,নিজোক করি ঘিন!
মুই বাহে ভাল্ বাসং আইজো,প্যালকা,শাক
শিদল,সুটকা,আনাজপাতি, ভুলিন্নাপাইম মা’ক!
আও বাও থাইকপে ভাও যত্কোনা আচে
মনত্ পইরলে দিনগিলা, অনতরটাত্ নাচে!
যুগ যুগত্ বদলি গেইছে সৌগ হয়া নয়া!
মুই ক্যানে আগিলা আও ,করিলে হইম বয়া!
তোমাকগুলাক- তোমাদেরকে
কং- বলি,নোমায়- নয়,আও- কথা,চাঁও- চাওয়া
বিষায়- ব্যথা,গাও- শরীর,মুই- আমি,
ছাড়িন্নাপাইম- ছাড়তে পারব না, ভাও- স্বভাব
নইজ্জা- লজ্জা, তামান- সব, থুচুং- রেখেছি
শিকিয়কত্- শিকা ,যাং বা যাঁও– যাই,
দ্যাখং- দেখছই, ছাওয়ার- সন্তানের, পাছিলা- পাছা
নাল– লাল, টাল- উন্মাদ, পইচ্ছে- পড়েছে,মেল্লা- অনেক
এইল্লা- এগুলো, দিলেক- দিলো, ডাঙায় – মারে, প্রহার করে।কতা- কথা
Leave a Reply