ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে এসপি গ্রেপ্তার

আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী

মনোরঞ্জন গোস্বামী
  • আপডেট সময় : ০৩:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী

 

 

 

গুচি গুচি বিছন নেই থোকাটা খুলিয়া,
আইসো বাহে ধান গারি আলোন্দ করিয়া।
হামরা হইনো মাইয়া মানুষ, তাতে কিসের শরম ?
ডাইরকা মাছের চচ্চরিতে ভাত যদি হয় গরম-
কোন্ ঠাকার গোলামের ব্যাটা দ্যাখাইবে নাল-চউক ?
সাইরে সাইরে গারি থুনুং ধান আগোৎ হউক;
আপনে দ্যাইখমেন ধানে ধান মাঠের কারবার !

 

কিসের থাকে মঙ্গা-ভূখা; কিসের অভাব খাবার?
হামার দ্যাশ–বাংলাদ্যাশ, হামরাতো বাঙালী,
সোনার মাটি থাইকতে ক্যানে হমো হে কাঙালী ?
আটারো কোটি মাইনষের মধ্যে মাইয়ারা নয় কোটি,
আবাদ-সুবাদে এবার হামরা হমো জুটি।

 

দ্যাশটায় এবার চেষ্টা করি আনমো স্বর্গসুখ,
সগায় তখন থাইকপে চায়া মাইয়া মাইনষের মুখ।
”সোনার বাংলা” গান গামো সগায় মিলিয়া,
আইসো বাহে ধান গারি আলোন্দ করিয়া।

 

মনোরঞ্জন গোস্বামীর আরও কবিতা 

*আজ কবির হাতে লাঠি

*হালুয়া পেন্টির ডাং

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী

আপডেট সময় : ০৩:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

 

আইসো বাহে ধান গারি -মনোরঞ্জন গোস্বামী

 

 

 

গুচি গুচি বিছন নেই থোকাটা খুলিয়া,
আইসো বাহে ধান গারি আলোন্দ করিয়া।
হামরা হইনো মাইয়া মানুষ, তাতে কিসের শরম ?
ডাইরকা মাছের চচ্চরিতে ভাত যদি হয় গরম-
কোন্ ঠাকার গোলামের ব্যাটা দ্যাখাইবে নাল-চউক ?
সাইরে সাইরে গারি থুনুং ধান আগোৎ হউক;
আপনে দ্যাইখমেন ধানে ধান মাঠের কারবার !

 

কিসের থাকে মঙ্গা-ভূখা; কিসের অভাব খাবার?
হামার দ্যাশ–বাংলাদ্যাশ, হামরাতো বাঙালী,
সোনার মাটি থাইকতে ক্যানে হমো হে কাঙালী ?
আটারো কোটি মাইনষের মধ্যে মাইয়ারা নয় কোটি,
আবাদ-সুবাদে এবার হামরা হমো জুটি।

 

দ্যাশটায় এবার চেষ্টা করি আনমো স্বর্গসুখ,
সগায় তখন থাইকপে চায়া মাইয়া মাইনষের মুখ।
”সোনার বাংলা” গান গামো সগায় মিলিয়া,
আইসো বাহে ধান গারি আলোন্দ করিয়া।

 

মনোরঞ্জন গোস্বামীর আরও কবিতা 

*আজ কবির হাতে লাঠি

*হালুয়া পেন্টির ডাং

Facebook Comments Box