আজ বিশ্ব শিক্ষক দিবস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ বিশ্ব শিক্ষক দিবস : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

আজ বিশ্ব শিক্ষক দিবস

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
আজ বিশ্ব শিক্ষক দিবস
ছবি নেট

আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ বিশ্ব শিক্ষক দিবস
একজন শিক্ষক মোমবাতির মতো নিজে জ্বলে, অন্যদের আলোকিত করেন। শিক্ষার্থীর সাফল্যের পেছনে থাকে শিক্ষকের অগণিত পরিশ্রম, ভালোবাসা ও নিঃস্বার্থ ত্যাগ। কিন্তু আমরা কতবার সেই ত্যাগের কথা ভাবি?

 

শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শেখান কীভাবে মানুষ হতে হয়। জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যাই তাদের সেই নিরলস শ্রম আর নিঃস্বার্থ ভালোবাসার কথা। তবে আজ ভিন্ন দিন। কারণ আজ রোববার (৫ অক্টোবর)  বিশ্ব শিক্ষক দিবস।

 

আজকের দিনটি হলো শিক্ষককে ধন্যবাদ জানানোর, একটুখানি হাসি ও সম্মানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের দিন। শিক্ষকরা কখনোই বড় কিছু চান না; তারা চান শুধু শিক্ষার্থীদের সফলতা।

 

শিক্ষক সভ্যতার অগ্রদূত, জাতির বিবেক এবং মানুষ গড়ার কারিগর। তার হাতে রচিত হয় প্রজন্মের চিন্তা, নৈতিকতা ও চরিত্রের ভিত্তি। তাই তাকে বলা হয় “গুরু” যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।

পড়ুন>> কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সমাবেশ

জ্ঞানের আলো ছড়িয়ে শিক্ষক তৈরি করেন সৎ, নৈতিক ও সচেতন নাগরিক। শুধুমাত্র বইয়ের পাঠ নয়, জীবন গড়ার পথও দেখান তারা। তাই সমাজে শিক্ষককে সর্বোচ্চ সম্মানের আসনে বসানো হয়।

 

বিশ্ব শিক্ষক দিবসের সূচনা ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে। সেই অধিবেশনে ৫ অক্টোবর দিনটিকে ‘World Teachers’ Day’ হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর, অর্থাৎ ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। এরপর ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ইউনেস্কোর অনুমোদিত আলাদা প্রতিপাদ্যে বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি উদযাপিত হচ্ছে।

 

দিবসটির উদ্দেশ্য হলো শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, ও সমাজে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া। শিক্ষা ও উন্নয়নের অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা তুলে ধরতে এই দিনটি বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয়।

 

বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়। এডুকেশন ইন্টারন্যাশনাল (Education International) এবং এর সহযোগী ৪০১টি সংগঠন দিবসটির আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন দেশে শিক্ষক সম্মাননা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

পড়ুন>> কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সমাবেশ

 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর উদযাপিত হয় বিশ্ব শিক্ষক দিবস। কয়েক বছর ধরে সরকারিভাবেও দিবসটি পালিত হচ্ছে।

দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা দিনটি পালন করেন। শিক্ষক সমিতি, শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে নানা আয়োজন করে থাকে।

 

শিক্ষকরা আমাদের জীবনের আলো। তারা গড়েন মানুষের ভেতরের মানুষটিকে। আজকের এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোই হোক আমাদের অঙ্গীকার।

একটি “ধন্যবাদ” হয়তো খুব ছোট শব্দ, কিন্তু একজন শিক্ষকের কাছে সেটিই হতে পারে সবচেয়ে বড় পুরস্কার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!