ভূরুঙ্গামারীতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল

ভূরুঙ্গামারীতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
ভূরুঙ্গামারীতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেেটরেনারি হাসপাতালের ব্যাবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট হাইস্কুল মাঠে শুরু হওয়া এ প্রদর্শনী দিনব্যাপী চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২২ এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫ কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শামীমা আক্তার। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, আলী,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা এনামুল হক প্রেস ক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ।

এই প্রদর্শনীতে ২৪ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।
উপজেলা প্রানীসম্পদ সমম্প্রসারন কর্মকর্তা এনামুল হক বলেন ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শামীমা আক্তার বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!