ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে  জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে  জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে  জরিমানা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মে, ২০২২
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে  জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকায় মেসার্স মুন্না স্টোর এর স্বত্বাধিকারী জহুরুল হককে এই জরিমানা করা হয়।
তিনি বসুন্ধরা সুপার ফুড এর বসুন্ধরা সয়াবিন তেলের ডিলারশীপে ব্যবসা করছিলেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম এর সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা নির্ধারিত মূল্যে ১৬০ টাকা প্রতি লিটার ১৮০ টাকা দামে তেল বিক্রি করার অভিযোগ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রাপ্ত অভিযোগের ভীত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম এর সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগের সত্যতা পেয়ে বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার ও মেসার্স মুন্না স্টোর এর স্বত্বাধিকারী জহুরুল হককে ২০ হাজের টাকা জরিমানা করা হয়। এসময় ৪৮ লিটার তেল যা পূর্বের কেনা প্রতি লিটার ১৬০ টাকা দরে উপস্থিত ক্রেতাদের নিকট বিক্রি করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান দল।
এসময় স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও কচাকাটা থানার পুলিশ সদস্যদের একটি দল উপস্থিত ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!