ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে পতিতা ও খদ্দেরের এক মাসের জেল জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে পতিতা ও খদ্দেরের এক মাসের জেল জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে পতিতা ও খদ্দেরের এক মাসের জেল জরিমানা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২০
খদ্দের সহ পতিতার জেল জরিমানা

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে এক পতিতা ও এক খদ্দরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর এক খদ্দেরকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এলাকাবাসী জানায় মঙ্গলবার রাত দশটায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের  পাইকেরছড়া গ্রামে (হ্যালিপেড সংলগ্ন) মন্ডল মিয়ার বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তার স্ত্রী হাসিনা বেগম (৪০) খদ্দের আঃ রাজ্জাক (৪০) পিতা আলিমুদ্দিন বানুর কুঠি বঙ্গসোনাহাট, রাতুল রায়হান ( ৩০) পিতা মোতালেফ হোসেন নূরপুর রংপুর সদর ও রুবেল বাবু পিতা মৃত হাফিজুর রহমান বেলদহ পাইকেরছড়া কে স্থানীয়রা আটক করে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী আফিসার ফিরুজুল ইসলামকে মোবাইলে অবগত করলে তিনি তাৎক্ষনিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি)কে ঘটনা স্থলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।

পরে পুলিশ সহ ঘটনা স্থলে পৌছে, তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কার্যালয়ে নিয়ে এসে রাত তিনটায় পতিতা হাসিনা বেগম ,খদ্দর আঃ রাজ্জাককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড, অপর এক খদ্দরকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাহাঙ্গীর আলম। পরে আটক রুবেলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসী আরো জানায় মন্ডল মিয়া দীর্ঘদিন থেকে তার বাড়ীতে নিজ স্ত্রী ও ভাড়াটিয়া মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করে আসছিল।

১৫.০৭.২০২০

 

 

Please Share This Post in Your Social Media

3 responses to “ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে পতিতা ও খদ্দেরের এক মাসের জেল জরিমানা”

  1. মাহমুদুল হাসান খোকন says:

    লজ্জাকর ঘটনা।

    • admin says:

      সত্যি এ রকম ঘটনা যাতে এলাকাতে আর না ঘটে ।সে জন্য সবারই সজাগ থাকতে হবে।

    • admin says:

      এলাকার সবারই সজাগ থাকতে হবে যাতে এই ঘটনার পুনরাবৃতি না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!