বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারী : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারী

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারী

কুড়িগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (বালিকা অনুর্ধ্ব ১৭) জেলা চ্যাম্পিয়ন হয়েছে ভূরুঙ্গামারী উপজেলা বালিকা দল। শনিবার কুড়িগ্রাম স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলায় কুড়িগ্রাম পৌরসভা বালিকা দল ও ভূরুঙ্গামারী উপজেলা বালিকা দল অংশ গ্রহণ করে।

উক্ত ফাইনাল খেলায় ভূরুঙ্গামারী উপজেলা দল ২-০ গোলে জয়লাভ করে। গোল দুটি করে শিল্পি খাতুন ও লাইজু বেগম। এছাড়া টুণার্মেন্টে শ্রেষ্ঠ গোলদাতা হিসাবে শিল্পি এবং শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে লাইজু পুরস্কৃত হন।

অধিনায়ক লাইজু বেগম জানান, আমরা সাধ্যমত খেলার চেষ্টা করে জয়লাভ করেছি। এজন্য তিনি কোচ, শিক্ষক মন্ডলী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন বিভাগীয় পর্যায়েও আমরা ভালো খেলার চেষ্টা করবো। রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওহাব ভুইয়া ও কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বিজয়ীদের পুরস্কৃত করেন।

 

এসময় ভূরুঙ্গামারী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!