ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি প্রবাসী বন্ধুর বিশ্বাস ভেঙে কোটিপতি ভাড়াটিয়া: কক্সবাজারের গেস্ট হাউসে জালিয়াতি ও অনৈতিক ব্যবসার অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী সরকারি নতুন বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের বেতন নিয়েও আলোচনা অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল

ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ, গরীব ও অসহায় জনগণের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন এমপি আনোয়ারুল হক।

 

 

 

ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ, গরীব ও অসহায় জনগণের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

 

 

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

পড়ুন>> নীলফামারীতে বিষপানে নারীর মৃত্যু

 

 

 

এসময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ জন অসহনীয় ও দুস্থ পরিবারের সদস্যের মধ্যে ৩লাখ ৯৯ হাজার টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

 

 

 

অন‍্যান‍্যদের মাঝে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, সদস‍্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!