সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে চার বনদস্যুকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের কাছে একটি ওয়ান সুটার, একটি একনালা বন্দুক, রামদা, লোহার হাতুড়ি, সাতটি সীসার কার্তুজ, টেপ ও গামছা পেয়েছে পুলিশ।
বেলা তিনটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক এ তথ্য জানান।
পুলিশ সুপার আরিফুল হক আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের শ্যালা নদীতে অভিযান চালানো হয়।
এসময় শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে কাঠের নৌকা এবং অস্ত্রসহ এসব দস্যুদের আটক করা হয়।
Leave a Reply