ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (৫ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা সম্মেলন ২০২৫’র প্রথম অধিবেশন ‘খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সকাল সাড়ে ৯টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান এবং দুই নেতার উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা সম্মেলন ২০২৫’এ প্রধান অতিথি হিসেবে বেলা পৌনে ১১টায় উপস্থিত থাকবেন। প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আমার বাংলাদেশ (এবি) পার্টির একটি প্রতিনিধি দল দুপুর আড়াইটায় ঢাকার বিভিন্ন এলাকার দূষিত পানির সমস্যা সমাধানের লক্ষ্যে ওয়াসার এমডির কাছে স্বারকলিপি দেবে। স্বারকলিপি প্রদান শেষে মিডিয়া ব্রিফিং করবেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও শ্যাডো বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম নোমান।
Leave a Reply