সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১ ১ আগস্ট ২০২৬ শনিবার; আজকের রাশিফল: জেনেনিন কেমন কাটবে দিনটি ১ আগস্টের আবহাওয়া: দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি

সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন

জামালপুর থেকে সাঈদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন

জামালপুরে সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পশ্চিমপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়, ছাতারিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর তিন মোহনায় এলাকার কিছু যুবক মিলে মৎস্য চাষ করে।

দিবাগত রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে ওই মৎস্য নিধন করে। ধারণা করা হচ্ছে প্রায় ২ লক্ষাধিক টাকার মৎস্য নিধন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে আব্দুল আজিজ জানান, সম্প্রতি একই এলাকার অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানার ভাই আব্দুর রশিদ রাতের আঁধারে মাছ ধরতে আসলে তাকে বাঁধা দেওয়া হয়।

পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রশিদের লোকজন মৎস্য চাষীদের উপর অতর্কিত হামলা করে।

এরপর অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানা উল্টো মৎস্য চাষীদের বিরুদ্ধে(২৭-০২-২৩ইং) তারিখে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৮/৫১।

আব্দুল আজিজ আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই তাদের এ মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে তারা ধারণা করছেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!