মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাইকেরছড়া আদর্শ মোড় এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে স্থানীয় ইউপি সদস্য আবুসায়াদত মো. বজলুর রহমান বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় সৃষ্টি করছে। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”
পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড
তিনি আরও বলেন, এলাকায় কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা সাজ্জাদ হোসাইন বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পড়ুন>> সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তারা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























