ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলায় আহত ১
- আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলায় আহত ১
কুড়িগ্রামেরকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে কথিত মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় গোলজার হোসেন (৪৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর সরকারপাড়া মাদ্রাসা মোড়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কর্মসূচির একপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা কার্যক্রম চালানোর সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে গোলজার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পড়ুন>>মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন
শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন নাছির উদ্দিন (৫২) ও তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮) এবং কফিল উদ্দিনের (২০) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবাদী রমজান আলী জানান, এলাকাবাসী ও সুধীসমাজ’-এর মাদক বিরোধী ক্যাম্পেইনে আমি, আমার আব্বা ও ভাই সবাই ছিলাম। ক্যাম্পেইন শেষে মোড়ে সবাই ছিলাম। এ সময়ে আমার পিতার সঙ্গে ভুক্তভোগী গোলজার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ভাই কফিল উদ্দিন গোলজার হোসেনে ঘুসি মারেন। এতে গোলজার সামান্য আঘাত পান।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কামরুজ্জামান জানান, মাদক বিরোধী ক্যাম্পেইন থেকে ফেরার পথে আমার সামনেই এই হামলার ঘটনা ঘটে। যা অত্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন শনিবার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























