জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অগ্রগতি ও সাফল্য তুলে ধরে জামালপুরের সরিষাবাড়ীতে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জামিরা বাজারে সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ রউফ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু ও শিক্ষা গবেষণার আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য
এড. শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল, এবং আবু তাহের, কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
Leave a Reply