সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো

সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 

 

সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

 

সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার  (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল, সরিষাবাড়ি থানার ওসি রাশেদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশীসহ সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি–সম্পাদক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

আসন্ন দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বিদ্যুৎ ও আলোকসজ্জা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সার ধ্বংস: ব্যবসায়ী দণ্ডিত

 

সভায় জানানো হয়, এ বছর সরিষাবাড়ী উপজেলায় মোট ৪৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় উপস্থিত সকলকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। তাই সবাই মিলে মিলিতভাবে দুর্গোৎসবকে আনন্দঘন করে তুলতে হবে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!