শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয় : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল

শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও বিদ্যালয়ের ঘর নেই।বেঞ্চ টিউবওয়েল ল্যাট্রিন এমনকি আসা-যাওয়ার কোনো রাস্তাও নেই। শুধু পতাকা।আর আছে স্কুলের নামের সাইন বোর্ড।

চার পাশ জুড়ে শুধু চারদিকে কৃষি জমি আর জমি। এরই মাঝখানে চারপাশে খোলা টিনের চাল। দেখলে মনে হবে কৃষি শ্রমিকদের বিশ্রামের জন‍্য টিনের ছাউনি। কেউ বুঝতে পারবে না, এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এখন চার পাশের বিস্তৃর্ণ জমিতে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে ইরি ধানের চারা। জমির মাঝখানে হঠাৎ চোখে পড়বে কয়েকটি বাঁশের খুঁটির ওপর একটি দোচালা টিনের ছাউনি বেড়া, দরজা বা জানালার বালাই নেই।দূর থেকে দেখে মনে হতে পারে কৃষি শ্রমিকদের বিশ্রামের জায়গা।

কাছে গেলে সাইনবোর্ড দেখে ভুল ভেঙে যাবে। ছাউনির পাশে বাঁশের খুঁটির ওপর লাগানো জাতীয় পতাকা করে উড়ছে। সামনে একটি সাইনবোর্ডে লেখা আছে উত্তর মাঝেরচর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এরকম বিদ‍্যালয়টি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কথাপুর গ্রামে অবস্থিত। হয়তো এমন সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বাংলাদেশে আর কোথাও দেখা মিলবে না। পড়ুন>>HSC পদার্থ দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ঃচলতড়িৎ গুরুত্বপূর্ণ  “ক” প্রশ্ন ও  উত্তর

সরেজমিনে স্কুলে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়। বিদ্যালয়ে যাওয়ার রাস্তা নেই। যেতে হয় ইরি ধান লাগানো জমির আইল দিয়ে।পা পিছলানোর ভয়ে ভয়ে কিছু দুর গেলেই দেখা মিলবে স্কুলটির।

টিনের দো-চালা ছাউনির নিচে দুটি ভাঙা বেঞ্চ। কয়েকটি প্লাস্টিকের চেয়ার। একটি মাত্র টেবিলের ওপর শিক্ষক ও শিক্ষার্থীর হাজিরা খাতা।সেখানে বসে আছেন বিদ্যালয়ের শিক্ষকরা। নেই শিক্ষার্থী কোলাহল কিংবা শিক্ষকদের পাঠদানের ব্যস্ততা।

জানা গেছে, বিদ্যালয়টি ২০০৪ সালে বেসরকারিভাবে গঠিত হয়। এ বিদ্যালয়ে শুধু কাগজ-কলমে ৮০ শিক্ষার্থীর। পাঠদানের জন‍্য রয়েছেন ৫ শিক্ষক। বিদ্যালয়ের স্থানটি নিচু হওয়ায় বছরের অধিকাংশ সময় বন্যার পানিতে ডুবে থাকে।

তাই ২০১১ পাশেই উত্তর মাঝেরচর গ্রামে উঁচু স্থানে নিয়ে যাওয়া হয় বিদ্যালয়টি। সেখানে থাকাকালে ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। ধরলা নদীর ভাঙনে একই ইউনিয়নের পার্শ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে যায়। পড়ুন>> এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি

এর পর সেই বিদ্যালয়টিও স্থানান্তরিত করা হয় উত্তর মাঝেরচর গ্রামেই। পাশাপাশি দুটি বিদ্যালয়ের অবস্থান হওয়ায় উত্তর মাঝেরচর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আগের স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০ শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে। তবে উপস্থিত থাকে ১০ থেকে ১৫ জন। জমির আল ভেজা থাকায় প্রায়ই পিছলে পড়ে আহত ও পোশাক নষ্ট হয় তাদের।

বিদ্যালয়ের এমন চিত্র হলেও কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ না থাকায় সন্তানদের ভর্তি করাচ্ছে না অভিভাবকরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফিয়া বিনতে আকতার বলেন, জমির আল দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয় বলে শিক্ষার্থীরা আসে না।

বিদ্যালয়ের ঘর নেই। শুধু পতাকা, সাইনবোর্ড আছে। টিনের চালটুকু দেখে কেউ বুঝতে পারবে না, এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলছিলেন অভিভাবক কাজলী বেগম।

আরেক অভিভাবক লাইলী বেগম বলেন, সরকারি বিদ্যালয় হলেও এখানে ঘর, বেঞ্চ টিউবওয়েল ল্যাট্রিন এমনকি আসা-যাওয়ার কোনো রাস্তাও নেই। এমন পরিবেশে কোনো অভিভাবক কী তার সন্তানকে পড়তে দিতে পারে?

উত্তর মাঝেরচর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, বিদ্যালয় স্থানান্তর ও জমি নিয়ে জটিলতার কারণে এমন করুণ চিত্র।

দান করা জমিতে দাগ নম্বরের সমস্যার কারণে নতুন ভবন হচ্ছে না। অথচ একই মালিকের জমি বিদ্যালয়ের চারপাশে। বিদ্যালয়ের নতুন ভবনের জন্য বরাদ্দ এলেও জমি জটিলতার কারণে অর্থ ছাড় হচ্ছে না।

জমিদাতা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, তিনি এক বিঘা জমি দান করেছেন এই বিদ্যালয়ের নামে। এখন জমি নিয়ে কী জটিলতা হয়েছে তারাই ভালো জানেন।

প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকা এবং বিদ্যালয়ের উন্নয়ন না হওয়ার জন্য কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি।

বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকার কারণ জানতে চাইলে কুড়িগ্রাম সদর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কানিজ আখতার সরাসরি জবাব দেননি। তিনি শুধু এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ফোনে অফিসে আসার জন্য নির্দেশ দেন।

কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, জমি নিয়ে সমস্যা থাকায় ভবন করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সদর এসিল্যান্ডসহ বিদ্যালয়ের স্থান পরিদর্শন করা হয়েছে। জমি নিয়ে জটিলতা দূর করতে প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয়ের এ নাজুক অবস্থা।

Please Share This Post in Your Social Media

2 responses to “শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়”

  1. […] পাবলিক বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাশ হওয়ায় আনন্দে ভাসছে সাপাহারবাসী।জাতীয় সংসদে পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ’ বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে এই বিল পাশের খবর ছড়িয়ে পড়লে খুশির উৎসবে মাতেন সাপাহার উপজেলা বাসী।পড়ুন>>শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অ… […]

  2. […] সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় সরকার ও শিক্ষা প্রশাসনের সাথে ধানগড়া ইউনিয়ন এডুকেশন ওয়াচ গ্রুপ ও পাঙ্গাশী এডুকেশন ওয়াচ গ্রুপের মত বিনিময় সভা অনুষ্ঠিত। পড়ুন>> শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অ… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!