১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক
- আপডেট সময় : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক
শপআপের মূল প্ল্যাটফর্ম ‘সিল্ক’ ১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ সংগ্রহ করেছে। ফাসানারা ক্যাপিটাল, জেমকর্প ক্যাপিটাল এবং আমওয়াল ক্যাপিটাল পার্টনার্সের কাছ থেকে পাওয়া এই বিশাল অংকের তহবিল প্রতিষ্ঠানটির ডিজিটাল অর্থায়ন ব্যবস্থা ‘ফিনা’র কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে। মূলত সৌদি আরবের ব্যবসায়ীদের জন্য এই অর্থায়ন প্রক্রিয়া সহজতর করা এবং তাদের ব্যবসার ধরন অনুযায়ী কার্যকর মূলধন সরবরাহ করাই সিল্কের মূল লক্ষ্য।
২০২৫ সালে বাংলাদেশের শপআপ এবং সৌদি আরবের সারি (Sari) একীভূত হওয়ার মাধ্যমে সিল্ক প্রতিষ্ঠিত হয়। উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসার সমন্বিত আর্থিক অবকাঠামো গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
পড়ুন>>নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ
বর্তমানে এই প্ল্যাটফর্মটি দুই অঞ্চলের তিন লাখেরও বেশি ব্যবসায়ীকে সেবা প্রদান করছে। সারি ও শপআপের এই একীভূতকরণ বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে অর্থায়ন প্রক্রিয়াকে সরাসরি যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিল্কের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারি জানান, ব্যবসায়ীদের এমন মূলধনের প্রয়োজন ছিল যা তাদের ব্যবসার ধরনকে বুঝতে পারে। সেই চাহিদা থেকেই ফিনা তৈরি করা হয়েছে। নতুন এই বিনিয়োগ আধুনিক ব্যবসায়ীদের উপযোগী আর্থিক অবকাঠামো তৈরির কাজকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পড়ুন>> দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা
পাশাপাশি বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য শক্তিশালী করার উদ্যোগও নিয়েছে সিল্ক। এরই মধ্যে সৌদি আরব ও যুক্তরাজ্যে ৪৭০ মেট্রিক টন চাল রপ্তানি করা হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন বাজারে নিয়মিতভাবে তাজা শাকসবজি ও ফলমূল পাঠানো হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বি-টু-বি কমার্স প্ল্যাটফর্ম শপআপ তার লজিস্টিকস ও ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে প্রস্তুতকারক থেকে খুচরা বিক্রেতাদের ব্যবসা পরিচালনায় সহায়তা করে আসছে, যার অংশ হিসেবে রেডএক্স ও মোকামের মতো প্রতিষ্ঠানগুলোও যুক্ত রয়েছে।
শপআপের মূল প্ল্যাটফর্ম সিল্ক ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে।
প্র/ আ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























