রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা
- আপডেট সময় : ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা
দীর্ঘ বিরতির পর বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আবারও বড় পর্দায় ফিরছেন। পরিচালক রাজকুমার সন্তোষীর নতুন ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এ তাঁর বিপরীতে দেখা যাবে সানি দেওলকে। ‘গদর ২’ ও ‘বর্ডার ২’-এর মতো সাম্প্রতিক সফল ছবির পর সানির জনপ্রিয়তা তুঙ্গে থাকায় এই ছবি নিয়ে দর্শকের আগ্রহও অনেক বেশি। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই পিরিয়ড ড্রামাটি নিয়ে এখন থেকেই সিনেপাড়ায় ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ছবির অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ছবির জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন সানি দেওল। জানা গেছে, নিজের চরিত্রের জন্য তিনি ৬০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। শোনা যাচ্ছে, পারিশ্রমিকের নির্ধারিত অঙ্কের পাশাপাশি ছবির লভ্যাংশের একটি অংশও তাঁর চুক্তিতে অন্তর্ভুক্ত থাকতে পারে। ‘বাটওয়ারা ১৯৪৭’-এর অভিনয়শিল্পীদের মধ্যে পারিশ্রমিকের তালিকায় সানির পরেই রয়েছেন প্রীতি জিনতা। দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরে তিনি এই ছবির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।
পড়ুন>>সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলী ফজল ও অভিমন্যু সিং। এর মধ্যে আলী ফজল প্রায় ৭ কোটি রুপি এবং অভিমন্যু সিং প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রাজকুমার সন্তোষীর এই ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি ও কারণ দেওল, তবে শাবানা আজমির পারিশ্রমিকের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব মিলিয়ে ছবিটির মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি বলে ধারণা করা হচ্ছে, যদিও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো আর্থিক তথ্য প্রকাশ করা হয়নি।
১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত এই ছবিটি আসগর ওয়াজাহাতের জনপ্রিয় উর্দু নাটক ‘জিস লাহোর নেহি ভেখ্যা ও জম্যাই নেহি’ অবলম্বনে তৈরি। দেশভাগের সময়কার মানবিক সংকট, জীবন ও সম্পর্কের টানাপোড়েনই এই ছবির মূল উপজীব্য। লাহোরের প্রেক্ষাপটে দুই ভিন্ন সম্প্রদায়ের পরিবারের গল্প নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। ছবিটির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান এবং গানে সুর ও কথা দিয়েছেন জাভেদ আখতার। আমির খান প্রোডাকশনস প্রযোজিত এই ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক বেশি।
পড়ুন>>আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ
দীর্ঘদিন পর রাজকুমার সন্তোষী ও সানি দেওল জুটি আবারও বড় পর্দায় ফিরছেন। এর আগে ‘দামিনী’, ‘ঘায়েল’ ও ‘ঘাতক’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই জুটি। তাই তাঁদের পুনরায় একসঙ্গে দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। এদিকে ১৪ আগস্ট একই দিনে মুক্তি পাচ্ছে ইমরান হাসমির ‘আওয়ারাপন ২’। ফলে বক্স অফিসে এই দুই ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবিকে ঘিরে তাই দর্শকের আগ্রহ আগে থেকেই তুঙ্গে। ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মুক্তির তারিখ যত এগিয়ে আসছে, এটি নিয়ে আলোচনা ততই জোরালো হচ্ছে।
‘বাটওয়ারা’ মুক্তির আগে এবার আলোচনায় এসেছে ছবির তারকাদের পারিশ্রমিক। জানা যাক, ‘বাটওয়ারা’ ছবির কোন তারকা কত পারিশ্রমিক ঝুলিতে পুরেছেন। ছবিটির গল্পের কেন্দ্রে রয়েছে দেশভাগের সময়কার মানুষের জীবন, সম্পর্ক ও সেই সময়ের মানবিক সংকট।
দেশভাগের পর লাহোরে দুই ভিন্ন সম্প্রদায়ের পরিবারের গল্পের মধ্য দিয়ে বিভাজনের মানবিক দিক তুলে ধরা হয়েছে।
প্র/লো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























