ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

ফাতিউস ফাহমিদ, ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে “ফার্মেসি অ্যান্ড লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার ২০২৬”। ফার্মেসি, বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজি বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে এই ক্যারিয়ার মেলার আয়োজন করা হয়।

 

 

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ফার্মাসিউটিক্যাল ও লাইফ সায়েন্সেস সেক্টরের প্রায় ২৫টি শীর্ষস্থানীয় চাকরিদাতা প্রতিষ্ঠান। ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড এলামনাই রিলেশন্স এই ক্যারিয়ার মেলার আয়োজন করেছে।

 

পড়ুন>> কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোশে বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মিলোস ম্লাদেনোভিচ। তিনি শিক্ষার্থীদের ও চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, “পদ-পদবির চেয়ে প্রভাব তৈরির প্রতি বেশি গুরুত্ব দিন। আপনারা নিজেদের প্রশ্ন করুন যে, আপনি কোন সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। কারণ জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যেকোনো পদবির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

 

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নেই। প্রথম চাকরিটাই আপনার পুরো ক্যারিয়ার নির্ধারণ করবে না। নতুন চ্যালেঞ্জ নিন। কঠিন কাজ করতে ভয় পাবেন না। মানবিক হোন। সম্পর্ক তৈরি করার ক্ষমতা এবং সৎ সাহস- এই দুটি গুণই আপনাকে সামনে এগিয়ে নেবে।”

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের প্রতি তিনি বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি আপনাদের একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে। এখন সেটির ওপর দাঁড়িয়ে নিজেদের পথ তৈরি করার দায়িত্ব আপনাদের। কারণ আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ।“

পড়ুন>>প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া

 

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “লাইফ সায়েন্সেস খাতের পরিধিটা অনেক বড়। গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে সেবা, বিপণন, ব্র্যান্ড নির্মাণসহ আরও অনেক কিছু। সব ক্ষেত্রেই কাজের সুযোগ রয়েছে। এই সেক্টরটাকে সত্যিকার অর্থে বুঝতে হলে পুরো ব্যবস্থাটিকে সমন্বিতভাবে দেখতে হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি বিষয় একে অন্যের সঙ্গে যুক্ত। সেই সংযোগগুলো বুঝতে পারলেই নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে এবং সেটা করতে পারলে এই খাতে কার্যকর অবদান রাখা সম্ভব।”

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন পার্টনারশিপসহ ইন্ডাস্ট্রির চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হচ্ছে, যাতে তারা চাকরির প্রতিযোগিতায় নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারে।

আরও পড়ুন>>হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফের অ্যাডিশনাল ডিরেক্টর ও হেড তাহসিনা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে রোশে বাংলাদেশ লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স লিড মো. ইরতাজা মাহবুব আখন্দ “বিয়ন্ড বাউন্ডারিজ: আনলক ইয়োর ফিউচার উইথ রোশে বাংলাদেশ লিমিটেড” শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।

এছাড়া রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার “বিল্ডিং ইয়োর ফিউচার ইন ফার্মেসি অ্যান্ড লাইফ সায়েন্সেস” শিরোনামে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাসিসট্যান্ট ডিন প্রফেসর অপর্ণা ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারপারসন শরমিন্দ নীলোৎপল, বায়োটেকনোলজি বিভাগের চেয়ারপারসন ইফতেখার বিন নাসের এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারপারসন নাদিয়া সুলতানা দীন।

এছাড়া উপস্থিত ছিলেন অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ডিরেক্টর শাহরিয়ার সাঈদ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডিরেক্টর মাশরুর রহিম সাদাত এবং অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল করিম চৌধুরী।

১১-৮-২০২৬ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স ওই তথ‍্য জানায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!