রসিক নির্বাচনে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেকেন্দার আলীর শেষ দিনের প্রচারণা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রসিক নির্বাচনে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেকেন্দার আলীর শেষ দিনের প্রচারণা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রসিক নির্বাচনে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেকেন্দার আলীর শেষ দিনের প্রচারণা

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • প্রকাশিত : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
রসিক নির্বাচনে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেকেন্দার আলীর শেষ দিনের প্রচারণা

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত ২৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আগামী কাউন্সিলর পদপ্রার্থী টিফিন ক্যারিয়ার মার্কার সেকেন্দার আলী।

“আজ ২৫ তারিখ আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রমের শেষ দিন। জনগণ যদি আমাকে পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে”

২৩ নং ওয়ার্ডটি জুম্মাপাড়া, নিউ জুম্মাপড়া, পশ্চিম জুম্মাপাড়া, হনুমান তলা, রাধাবল্লবের একাংশ, জলকর, কুকরুলের একাংশ এলাকা নিয়ে অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা ১৫,৫৩০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ৬ টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৭ জন।

সকলের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী সেকেন্দার আলী

রোববার (২৫ ডিসেম্বর ২২) সকাল থেকে হনুমান তলা, মারুয়া পট্টি, পশ্চিম জুম্মাপাড়া, নিউ জুম্মা পাড়া, জলকর, কুকরুলের একাংশ এলাকার বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান।

সেকেন্দার আলী জনগণের ভালবাসায় পর পর তিন বারের সফল কাউন্সিলর হয়েছেন। এবার তিনি চতুর্থ বারের মতো টিফিন ক্যারিয়ার মার্কা নিয়ে নির্বাচন করছেন। এবারও জনগণ সেকেন্দার আলীকে টিফিন ক্যারিয়ার মার্কায় বিপুল ভোটে জয়ী করবেন বলে আশ্বস্ত করেছেন।

এ সময় সেকেন্দার আলী বলেন, আমি সকলের কাছে টিফিন ক্যারিয়ার মার্কার জন্য দোয়া ও ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ভোটের আশায় ঘোরাফেরা করছি। আজ ২৫ তারিখ আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রমের শেষ দিন। জনগণ যদি আমাকে পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে।

তাহলে রাস্তা-ঘাট, ড্রেনের কাজ এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ওএমএস কার্ড বিনামূল্যে প্রদান করব বলে আমিও প্রতিশ্রুতি দিয়েছি। এই ২৩ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করব। সেজন্য সকলের সহযোগিতা আমার কাম্য। এ সময় এলাকাবাসী ভোটার ও সেকেন্দার আলীর শুভাকাঙ্ক্ষীগণ প্রচারণায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!