কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ১০ আগস্টের আজকের সারাদেশের আবহাওয়ার পুর্বাভাস আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

 

 

 

কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

 

 

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ২২টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭

 

 

বিদ্যালয়টি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মাত্র চারজন শিক্ষার্থী অংশ নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, বাল্যবিয়ের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ে। নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এবারের ফল বিপর্যয়ের কারণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ বছর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাসের হার ৫৬ দশমিক ৪ শতাংশ। জেলায় ১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পড়ুন>>ভাড়াটিয়া থেকে রেলওয়ের জমি নিজ নামে লাইসেন্স করার অভিযোগ 

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!