নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১১:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়-ঢাকা এর বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৩ আগস্ট ২০২৬, রোজ বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং সংগঠনের খেলোয়াড়দের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-১), মো: আনোয়ারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, পৌর আমীর মাওলানা আফজাল হোসেন সরকার, সমাজসেবা অফিসার জামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান প্রমুখ।
এ সময় ২০টি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল এবং ১৫টি যুব ক্লাবে ফুটবল, ব্যাডমিন্টন, কক, দাবা ও ভলিবল নেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আলাউদ্দিন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























