ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। প্রথমে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেখানো হয়— বাইপাইল। জানানো হয়, ভূমিকম্পটির প্রকৃত উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।
নরসিংদীতে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আজ শনিবার আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আগের ভূমিকম্পের ২৪ ঘণ্টাও পার হয়নি—এরই মধ্যে নতুন কম্পন ধরা পড়ে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। পরের দিন শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। তুলনামূলক দুর্বল হওয়ায় বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। প্রথমে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেখানো হয়— কম্পনটির উৎস গাজীপুরের বাইপাইল, ঢাকার উত্তরে প্রায় ২৬ কিলোমিটার দূরে। পরে ওয়েবসাইট হালনাগাদ হলে জানানো হয়, ভূমিকম্পটির প্রকৃত উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। ঢাকার সঙ্গে দূরত্ব একই থাকলেও অবস্থানগত দিক থেকে এটি শুক্রবারের কম্পনের উৎস মাধবদীর খুব কাছাকাছি।
দুটি ভূমিকম্পই একই গভীরতায় সংঘটিত হয়েছে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা দুই দিনের এই কম্পন রাজধানীসহ আশপাশের মানুষকে আবারও মনে করিয়ে দিয়েছে ভূমিকম্প ঝুঁকির কঠিন বাস্তবতা। একই সঙ্গে উঠেছে নতুন প্রশ্ন— মাধবদী–পলাশ অঞ্চলে কি ভূতাত্ত্বিক চাপ ক্রমেই জমা হচ্ছে?
Leave a Reply