বিরলে ধর্ষণের অপরাধে মাদ্রাসার পরিচালক গ্রেফতার।
দিনাজপুরের বিরলে ২৭ (এপ্রিল) রোববার রাতে উপজেলার ৩ নং ধামইড় ইউনিয়নের ঢেরাপাটিয়া বাজার সংলগ্ন আসহাবুস সুফফা বালিকা মাদ্রাসা ও নুরানী একাডেমীতে থেকে ভিকটিম (১৭) উদ্ধারসহ অভিযুক্ত ওই পরিচালককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৫), ১১নং পলাশবাড়ী ইউনিয়নের (বাগডাঙ্গা) গ্রামের মৃত- মোজাহারুল হক এ ছেলে।
ভিকটিম (১৭) বিরল থানাধীন ৩নং ধামইর ইউনিয়নের চেড়াপাটিয়া বাজারে আসহাবুস সুফফা বালিকা মাদ্রাসা ও নুরানী একাডেমীতে আমার মেয়ে শিক্ষিকা হিসাবে চাকুরী করা সহ উক্ত মাদ্রাসার আবাসিক রুমে অন্যান্য ছাত্রীদের সাথে বসবাস করে আসছিলেন আসামী আবু বক্কর সিদ্দিক তাহার স্ত্রী সহ উক্ত মাদ্রার পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী বিল্ডিং, ঘরে বসবাস করে।
গত ২৬ এপ্রিল (শনিবার) সকাল অনুমানিক ০৬.০০ঘটিকার সময় আসামীর স্ত্রী বিবাহের দাওয়াত খাওয়ার জন্য মাদ্রাসার বাহিরে যায়। এরই সুযোগে বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকায় সময় আমার মেয়ে ভিকটিম (১৭) মাদ্রাসায় ছাত্রীদের পাঠদান শেষে উক্ত মাদ্রাসার প ঘরে শুয়ে থাকা অবস্থায় আসামীর স্ত্রী মাদ্রাসায় না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে আমার মেয়েকে ডেকে আসামীর শয়ন ঘরে নিয়ে যায়।
তারপর আসামী আমার মেয়ে ভিকটিম(১৭) কে আইসক্রিম খাইতে বলেন। আইসক্রিম খাইতে রাজী না হইলে আসামী জোর পূর্বক তার মুখে থাকা নেকাপ টেনে উপরে তুলে জোর পূর্বক আইসক্রিম খাওয়াইয়া দেয়।
আইসক্রিম খাওয়ার পর ভিকটিমের মাথা ঘুরাইতে থাকে। তখন আসামী আবু বক্কর সিদ্দিক আমার মেয়ের মুখ ওড়না দিয়ে বেধে পড়নে থাকা বিবস্ত্র করিয়া বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামী ঘটনার বিষয়ে কাউকে বলতে নিষেধ করিয়া ভিকটিম(১৭) সহ অন্যান্য আবাসিক ছাত্রীদেরকে মাদ্রাসার ভিতরে রেখে বাহির হইতে তালাবদ্ধ করিয়া চলিয়া যায়। যাহার ফলে কেহই বাহিরে বাহির হইতে পারে নাই এবং ভিতরে কোন মোবাইল ফোন না থাকায় ওই দিন ঘটনা প্রকাশ হয়নি।
ঘটনার পরের দিন খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে মেয়ে ভিকটিম (১৭) কে উদ্ধার করেন। স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করলে স্থানীয় লোকজন আসামী আবু বক্কর সিদ্দিককে আটক করিয়া থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক আসামীকে গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় ধর্ষিতার মা রুমানা আকতার বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন-২০০৩) আইনের ৯ (১) ধারায় বিরল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানায, ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন, ভিকটিম উদ্ধারসহ আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply