তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ
- আপডেট সময় : ১১:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিপি আয়নুল হক এমপি’র তত্বাবধানে শাড়ি বিতরণ করা হয়েছে।
উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহুরুল ইসলাম মহুরীর অর্থায়নে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে ওই নতুন শাড়ি বিতরণ করা হয়।
শুক্রবার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কাদের প্রামানিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহুরুল ইসলাম মহুরী।
পড়ুন>>তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে
এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম মুন্সা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আশরাফ আলী , সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আইয়ুব আলী, মাধাইনগর ইউনিয়ন যুব দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, মাধাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এনামুল হক, মাধাইনগর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান প্রমুখ।
পড়ন>>
মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইমরান হাসান নির্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে স্থানীয় দুঃস্থ ও অসহায় হিন্দু এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে নতুন শাড়ি ( বস্ত্র) তুলে দেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























