নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু
- আপডেট সময় : ০৭:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি এসব পূজামণ্ডপে অনুদান প্রদান করেন। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পড়ুন>>দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির
রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন নূর ই আলম মিঠু। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন দাশ, সাংবাদিক সুবীর কুমার দাশ, দেবাশীষ কুমার সাহাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পড়ুন>>দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির
শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। উৎসবের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার বার্তা দিতেই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানের এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নেতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























