সংবাদ শিরোনাম :
ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ০৫:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার।
নীলফামারীর ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়। তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে।
পড়ুন>> ভারতের কারাগারে বন্দি কুড়িগ্রামের ৭ জেলেকে ফিরিয়ে আনতে কাজ করছে এনসিপি
ওসি আরও জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























