বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে ৩৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট জব্দমূল্য ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ দানাজপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী উত্তর রনসিয়া এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পড়ুন>>দিল্লি পুলিশ আমাকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়
এ ছাড়া ১০ অক্টোবর রাত ১টায় একই ব্যাটালিয়নের অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির সদস্যরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























