ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

শ্রীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন করে স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া প্রদান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে চলমান বিরোধ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে এক নারীকে (৩২) শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার প্রধান অভিযুক্ত হোসেন আলী পলাশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। রবিবার (৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, ওই নারীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে আইনি ও পারিবারিক বিবাদ চলছে। এই বিবাদ আপস-মীমাংসার অজুহাতে গত শনিবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ির পাশের মুরগির খামারে ডেকে আনেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী। অভিযোগ রয়েছে, সেখানে পূর্বপরিকল্পিতভাবে হোসেন আলী ও তার সহযোগী দুলু মিয়া ওই নারীকে পাশের একটি ধানক্ষেতে নিয়ে যান এবং নির্যাতনের চেষ্টা করেন।

পড়ুন>>কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে

ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, তিনি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্য ও তার সহযোগী তাকে মারধর করেন এবং একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় ফেলেন। তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে ক্ষত সৃষ্টি করা হয়েছে। চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পরে রক্তাক্ত ও কাদামাখা অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পড়ুন>>আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর

এদিকে, অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য হোসেন আলী মুঠোফোনে জানান, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি তার খামারে মুরগি বিক্রির কাজে ব্যস্ত ছিলেন এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানিয়েছেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬