বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নুর জামান (সোনাহার)-এর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নুর জামান (সোনাহার)-এর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন বিরল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ নুর জামান (সোনাহার)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভার শংকরপুর এলাকায় নুর জামানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাঁর নিজস্ব অর্থায়নে প্রায় ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মোঃ নুর জামান (সোনাহার) বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বিরলবাসীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য; বিরলে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। আগামী বিরল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
পড়ুন>>১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ নুর জামান (সোনাহার), উপজেলা বিএনপির সদস্য মোঃ আতাউর রহমান, পৌর বিএনপির যুববিষয়ক সহসম্পাদক মোঃ নুরে আমীন, পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























