ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাবিপন্ন তালিকায় চালমুগরা, কমছে বনের এই ঔষধি বৃক্ষ বার্মিংহামে মেজবানে মিলিত হলেন সাত শতাধিক প্রবাসী চাটগাঁইয়া রোনালদোর হাজার গোলের মাইলফলক নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক নেতানিয়াহুর ব্যর্থতার তদন্ত চেয়ে উত্তাল তেল আবিব কুয়েটে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আবেদন অনলাইনে ইরানে যেকোনো দিন হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের ভোলার লালমোহনে শিমগাছ রোপণ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা নিহত মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ হেফাজতে ইসলামের স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে এল ক্লাসিকোর পাশাপাশি থাকছে আজকের দিনের ফুটবল ম্যাচ

বার্মিংহামে মেজবানে মিলিত হলেন সাত শতাধিক প্রবাসী চাটগাঁইয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের বার্মিংহামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো চট্টগ্রাম সমিতির প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবানে অংশ নিয়েছেন সাত শতাধিক প্রবাসী চট্টগ্রামবাসী। বার্মিংহাম ও এর আশপাশের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা এতে যোগ দিলে পুরো আয়োজনটি চট্টগ্রামের সংস্কৃতি, মেজবানি আতিথেয়তা এবং পারস্পরিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি বার্মিংহামের চেয়ারম্যান মুজিবুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইমরুল হাসান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমিতির সভাপতি আকতার হোসেন চৌধুরী কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রফেসর নাজিম উদ্দিন এবং সহপ্রতিষ্ঠাতা সেলিম হোসাইন। তাদের উপস্থিতিতেই সমিতির প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা হয়। সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা সেলিম হোসাইনের ভূমিকাও উঠে আসে। প্রকাশনাটি সংগঠনটির প্রবাসজীবনের প্রথম বছরের কার্যক্রমের স্মারক হিসেবে প্রকাশ করা হয়।

এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের এই সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পরিচিত করে তোলা ছিল অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। কেবল খাবারের আয়োজন নয়, বরং মেজবানের সাথে মিশে থাকা সামাজিক বন্ধন ও ইতিহাস প্রবাসের মাটিতে তুলে ধরার চেষ্টা করেন আয়োজকরা। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মরণিকাও প্রকাশ করা হয়, যেখানে সমিতির প্রতিষ্ঠার ইতিহাস, কার্যক্রম এবং কার্যকরী পরিষদের পরিচিতি তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম সমিতি বার্মিংহামের উদ্যোগে আয়োজিত ‘প্রথম বর্ষপূর্তি ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান ২০২৬’ অনুষ্ঠানে প্রবাসে জন্মভূমির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি কমিউনিটির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা।

অনুষ্ঠানে স্থানীয় লর্ড মেয়র জাকির চৌধুরী, সাবেক লর্ড মেয়র ইকবাল এবং বাংলাদেশ হাইকমিশনের চিফ কাউন্সেলর হামিদা খাতুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ডা. আবুল কালাম আজাদ, খোরশেদ আলম, ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, সাকিব হুদা, আব্দুল মান্নান, সেলিমুল হক, মাসুম সমজাত, মহিউদ্দিন বহদ্দা চৌধুরী, ডা. রেজাউল করিম ও মোহাম্মদ রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমিতির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাদের অবদানের কথা স্মরণ করে বক্তারা জানান, এই প্ল্যাটফর্ম প্রবাসী চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মুক্তার হোসেন মানিক, নূর উদ্দিন চৌধুরী, মোরশেদুল হুদা, সোহেল মিয়া, ইসতিয়াক আহমেদ ও রাশেদুল হক চৌধুরীসহ আয়োজক কমিটির সদস্যরা। সব মিলিয়ে এ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে জন্মভূমির ঐতিহ্য ধরে রাখার যে প্রত্যয়, তা আরও সুদৃঢ় হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বার্মিংহামে মেজবানে মিলিত হলেন সাত শতাধিক প্রবাসী চাটগাঁইয়া

আপডেট সময় : ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬