ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার

তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন

তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

চেয়ারম্যান আবু হাসেম, সেক্রেটারী মন্টু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন

​
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, নির্বাচনে ‘হাসেম-ইসমাইল-ফরহাদ-উজ্জ্বল’ প্যানেল এবং ‘রফিক-মন্টু-আহম্মেদ-মামুন’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

উক্ত ​নির্বাচনে চেয়ারম্যান পদে আবু হাসেম ৪৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. ইসমাইল হোসেন ৩৮৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মাদ আলী পেয়েছেন ২৭৫ ভোট, সেক্রেটারী (সাধারণ সম্পাদক) পদে তরিকুল ইসলাম মন্টু ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ আলী পেয়েছেন ২৭১ ভোট। এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে মামুনার রশিদ মামুন ৩৫০ ভোট পেযে নির্বাচিত হয়েছেন।

পড়ুন>>দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া উজ্জ্বল পেয়েছেন ৩০৯ ভোট । অন্যদিকে ডিরেক্টর পদে আব্দুল মোমিন খোকন ৩৫৬ ভোট ও অাব্দুল হান্নান ৩৩৯ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনজুর মুরশেদ ২৪৬ ও কবিরুল ইসলাম পেয়েছেন ২০০ ভোট।

নির্বাচনের সার্বিক পরিবেশ ও ফলাফল নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা বলেন, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালন পর্ষদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। মোট ভোটার ৭০৮ জনের মধ্যে ৬৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পড়ুন>>স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও সকলের সহায়তায় একটি গ্রহন যোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।

​নবনির্বাচিত চেয়ারম্যান আবু হাসেম অনুভূতি প্রকাশ করে বলেন, সংগঠনের সকল শিক্ষক ও কর্মচারী ভাইয়েরা আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমরা তার যথাযথ মর্যাদা দেব। সদস্যদের কল্যাণ ও কালবের সার্বিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন

আপডেট সময় : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬