ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম, জ্ঞান ফেরেনি নুর মোহাম্মদের
- আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম, জ্ঞান ফেরেনি নুর মোহাম্মদের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ বাড়ির সামনে নুরমোহাম্মদ (৩৯) নামের এক বিকাশ ও রকেট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে দুর্বৃত্তরা।
এ সময় দুর্বৃত্তরা তাকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ১৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় দিকে দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে এ ঘটনা ঘটে।
পড়ুন>>ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে পাঁচ তারকা
নুরমোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রমের আকবর আলীর ছেলে। ভূরুঙ্গামারী দেওয়ানের খামার সাহা তেলের পাম্প এলাকায় নয়ন টেলিকম স্টোরে বিকাশ ও রকেটের ব্যবসা করে নুরমোহাম্মদ।
বড় ভাই নুরন্নবী জানান, গত রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরতে দেরি করছিলেন নুরমোহাম্মদ। বাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় মা খোঁজ নিতে গেটের বাইরে বের হন। পরে নুরমোহাম্মদকে রক্তাক্ত ও জখম অবস্থায় রাস্তায় পড়ে গোঙাতে দেখেন।
পড়ুন>>বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা আসা বাকি, সতর্কতা কাতারের
বড় ভাই নুরন্নবী আরো জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ভাইয়ের মাথা ও হাঁটুতে এলোপাতাড়ি আঘাত করে। তার কাছে থাকা সারাদিনে জমাকৃত বিদ্যূৎ বিলের, বিকাশ ও নগদের টাকা এবং ব্যবসার প্রায়৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার মাথায় ১৫ টি সেলাই দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই নুরমোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
আরও পড়ুন>>পাবনায় নেশার টাকা না পেয়ে মায়ের ওপর আক্রমণ
এ রিপট লেখা পর্যন্ত নুরমোহাম্মদের জ্ঞান ফেরেনি বলে জানান, তার বড় ভাই নুরন্নবী। থানায় অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে বড় ভাই নুরন্নবী বলেন, রাতে হাসপালতালে জাওয়ার সময় থানায় গিয়েছিলাম তারা ছবি তুলেছে আর বলেছে আগে চিকিৎসা করান। এখন থানায় আছি অভিযোগ করার জন্য।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, আহত ব্যবসায়ীর পরিবারের সদস্য অভিযোগ দায়ের করতে থানায় এসেছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকার আইনশৃংঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসি ও ব্যবসায়ীরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























