পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

 

পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

 

দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার নওগাঁ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নওগাঁ জেলা প্রেস ক্লাবে সহবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

৯ সদস্যবিশিষ্ট আহ্বাযক কমিটিতে এটিএন বাংলা, এটিএন নিউজ ও দিনকালের নওগাঁ প্রতিনিধি এস এম রায়হান আলমকে আহ্বায়ক ও দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়।

পড়ুন>> জমি নিয়ে বিরোধে কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যু

ঘোষিত আহবায়ক কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাঃ ওয়ালিউল ইসলাম, দিনের আলোর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও বাসসের নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশন ও মানবকণ্ঠের নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন, বিজয় টিভি ও ভোরের পাতার নওগাঁ প্রতিনিধি এবং জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি ও জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক, বাংলা টিভির প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (নয়ন)।

 

 

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক দিনের আলোর প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন সদস্যরা উপস্থিতিতে যৌথসভা অনুষ্ঠিত হয়।

 

 

সংগঠনগুলো হলো, নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, নওগাঁ জেলা রিপোটার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!