নাগেশ্বরী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে

নাগেশ্বরী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
নাগেশ্বরী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের
নাগেশ্বরী সীমান্তে নাগরিককে পুশ-ইন করা ভারতীয় নাগরিক।

 

 

নাগেশ্বরী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের

 

 

নাগেশ্বরী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত দিয়ে নারীসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) জানিয়েছে, পুশ-ইন করা ব্যক্তিদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠানো হয়েছে।

 

 

বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর  মঙ্গলবার গভীর রাতে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে তিনজন নারীসহ মোট ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয় বিএসএফ।

 

 

ভোরের দিকে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কেদার ইউনিয়নের সাহেবেরখাস এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করার সময় গোলের হাট ও কচাকাটা বাজার এলাকা থেকে বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে এসএসিপি আরএআইএনএস প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

 

আটক ব্যক্তিদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার বাসিন্দা শাহার আলী জানান, তারা দীর্ঘদিন ডিটেনশন ক্যাম্পে অবস্থান করছিলেন। পরে বিএসএফ রাতের আঁধারে কাঁটাতারের বেড়া অতিক্রম করে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তাদের দলে নারীসহ মোট নয়জন ছিলেন।

 

 

এ বিষয়ে বিজিবির কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, পুশ-ইন করা ব্যক্তিরা সীমান্ত এলাকার মধ্যেই অবস্থান করছিলেন। বিজিবি তাদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠিয়েছে।

 

 

তিনি আরও জানান, এ ধরনের ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!