কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’-এর দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখা বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এবং পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক।
গণসমাবেশে প্রধান অতিথির পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট বজলুর রশীদ পিপি। সদস্য, জেলা বিএনপি ও টিম লিডার (মনিটরিং সেল, নাগেশ্বরী) আবুল কাশেম সরকার, পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব মোকলেছুর রহমানসহ বিভন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পুনর্গঠন ও জনগণের গণতান্ত্রিক অধিকার সুসংহত করার আহ্বান জানান।
এতে উপজেলা ও পৌর শাখা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।
Leave a Reply