ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেটসহ ৫ বাংলাদেশি আটক

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (JIM) রাজধানী কুয়ালালামপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করে নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের মেডিকেল পরীক্ষা ও পর্যবেক্ষণ সংস্থা (FOMEMA)-এর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় জাল নথিপত্র সরবরাহ করছিল একটি আন্তর্জাতিক সিন্ডিকেট। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি পৃথক বাসভবনে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে এবং তাদের মধ্যে দুজনকে এই জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩ সেপ্টেম্বর), ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি আলাদা বাসভবনে অভিযান চালানো।

অভিযান চলাকালে চক্রের আস্তানা থেকে বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও পাসপোর্ট কভার, ১১টি মোবাইল ফোন এবং ২১০০ রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়। এছাড়াও জাল নথি তৈরির কাজে ব্যবহৃত স্বচ্ছ আঠালো কাগজ, বিভিন্ন রঙের কালি, কাগজ কাটার যন্ত্র এবং একটি পেরোডুয়া আরুজ গাড়ি উদ্ধার করেছে ইমিগ্রেশন বিভাগ। প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী।

মহাপরিচালক জাকারিয়া আরও জানান, সিন্ডিকেটটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে প্রতি নথির বিনিময়ে ১৫০ থেকে ২৫০ রিঙ্গিত পর্যন্ত অবৈধ অর্থ আদায় করছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাস (PLKS) ব্যবহার করে অবস্থান করছিলেন। এছাড়া একজনের কাছে স্টুডেন্ট পাস থাকলেও অন্যজন সম্পূর্ণ অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(i) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নথি জালিয়াতি বা আইনের যেকোনো ধরনের ব্যত্যয়কারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিবাসন মহাপরিচালক। দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ।

এর আগে কুয়ালালামপুরে পরিচালিত বিভিন্ন অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭০ জন অভিবাসীকে আটকের তথ্য পাওয়া গেছে, যা প্রবাসীদের অবৈধ অবস্থান ও নথি জালিয়াতির বিষয়ে দেশটির প্রশাসনের ক্রমবর্ধমান কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেটসহ ৫ বাংলাদেশি আটক

আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬