ভূরুঙ্গামারীতে এসএসিপি আরএআইএনএস প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে এসএসিপি আরএআইএনএস প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে এসএসিপি আরএআইএনএস প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

রবিউল আলম লিটন
  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে এসএসিপি আরএআইএনএস প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

 

 

ভূরুঙ্গামারীতে এসএসিপি আরএআইএনএস প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসিপি আরএআইএনএস প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে উপজেলা কৃষি অফিস এ প্রদর্শনীর মাঠ দিবসের আয়োজন করে।

জেনে নিন>>ইরি ধানের চারার ব্লাইট রোগ ও প্রতিকার

 

এসএসিপি আরএআইএনএস প্রকল্পের রংপর অঞ্চল রিজিওনাল প্রজেক্ট অফিসার  রাশেদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন।

 

 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপপরিচালক তানভীর আহমেদ সরকার বিশেষ অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার এতে সভাপতিত্ব করেন।

 

 

মাঠ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, মালচিং পেপারের পদ্ধতি, ফেরোমান ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করে চাষাবাদের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কম খরচে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব হয়।

জেনে নিন>>লাভজনক উপায়ে বেগুন চাষ পদ্ধতি

 

রিজিওনাল প্রজেক্ট অফিসার  রাশেদুল ইসলাম বলেন, মালচিং পেপার পদ্ধতির সাহায্যে চাষাবাদ করা হলে জমির আদ্রতা ঠিক থাকে। গাছের জীবনকাল বৃদ্ধি পায়। আগাছা নিড়ানীর খরচ লাগেনা।

 

 

এছাড়া ফেরোমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করে পোকা দমন করে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা যায়। মালচিং পেপারের সাহায্যে সবজি উৎপাদন করা হলে উৎপাদন খরচ কম লাগে।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ ওই এলাকার কৃষক-কৃষাণীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!