নাগেশ্বরীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ

নাগেশ্বরীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
নাগেশ্বরীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুনে পুরে শিশুর মৃত্যু হয়েছে। জানাগেছে গতকাল বুধবার বেকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বলদিটারী মোড় এলাকায় সাদ্দাম হোসেনের মেয়ে ছাদিয়া খাতুনের (৫) এ মর্মান্তিক ঘটনা ঘটে। পড়ুন>>ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে যুবক নিখোঁজ 

স্থানীয় লাভু সরকার জানায়, ছাদিয়ার মা পাশের বাসায় আরবি পড়তে যায়। এ সময় ছাদিয়া বাসায় গ্যাস বাতি (গ্যাস লাইট) জ্বালিয়ে খেলতে গেলে নিজের গায়ের জামায় আগুন লেগে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সংবাদ পেয়ে ছাদিয়ার মা দৌড়ে গিয়ে দেখতে পায় মেয়ে ছাদিয়ার সমস্ত শরীরে আগুন দাউ দাউ করে জলছে। ততক্ষণাত পানি দিয়ে আগুন নিভিয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নাগেশ্বরী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর সদর হাসপাতালে স্থানান্তর করে। রংপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জানাগেছে সাদ্দাম হোসেন পেশায় একজন কাঠ মিস্ত্রি। সংবাদ শুনে এলাকাবাসী ছাদিয়ার উন্নত চিকিৎসার জন্য টাকা কালেশন করে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ঢাকা যাবার পথে রাস্তায় ছাদিয়ার মৃত্যু হয়।

মৃত্যু ছাদিয়াকে বৃহস্পতিবার সকালে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!