দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
প্রতিকী ছবি

 

 

 

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

 

 

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক এক কিশোর নিহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান গার্লস কলেজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মন্ডলের ছেলে।

 

 

 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে প্রাগপুরের দিকে যাচ্ছিলেন। বাগোয়ান গার্লস কলেজের নিকট স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিকে ক্রস করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পড়ুন>> দৌলতপুরে পদ্মার পানির স্তম্ভ আকাশের দিকে উঠতে দেখে দিগ্বিদিক ছোটাছুটি এলাকাবাসীর

 

 

এ সময় শান্ত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তর ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!