দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
প্রতিকী ছবি

 

দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

 

দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডের অনলাইন আবেদন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩৫) নামে এক বিএনপির কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের স্কুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

 

তিনি মথুরাপুর দর্গাতলা এলাকার খেলাফত আলীর ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

 

 

ঘটনার পর ওই রাতেই র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মাহাবুল হক মাস্টার নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়। তিনি খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

পড়ুন>>শ্রীপুর বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা: বিপথগ্রামী হচ্ছে তরুন ও যুবকেরা

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের  সাধে আব্দুল আজিজের সাথে ভিজিএফ কার্ডের অনলাইন আবেদন ঘিরে বিরোধ চলছিল।

 

 

ঘটনার রাতে আজিজ স্কুল বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পলাশের সাথে আজিজের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ছুরিতার কাছে থাকা ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

 

 

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত পলাশ আটক মাহাবুল মাস্টারের ভাতিজা।

এদিকে হত্যাকান্ডের পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ভিজিএফের কার্ডের অনলাইন আবেদন নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘটনার পরপরই র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাহাবুল মাস্টারকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার দায়ের করা হয়েছে।

 

 

উল্লেখ্য, গত এক সপ্তাহে এ উপজেলায় প্রকাশ্যে জনসম্মুখে ২টি হত্যাকান্ডের ঘটনা ঘটলো। গত শুক্রবার রাত ৯টার দিকে ঠোটারপাড়া এলাকায় কুপিয়ে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!