ফেনীর দাগনভূঞা উপজেলায় গতকাল সন্ধায় স্থানীয় স্টার লাইন সুইটস এ কবি কুতুব উদ্দিনের নিমন্ত্রনে কবি ও সাংবাদিকদের নিয়ে এক সাহিত্য আড্ডা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আজাদ ফেনীর সম্পাদক নুর শাহ আজাদ এর সঞ্চালনায় এবং কবি কুতুবউদ্দিনের সভাপতিত্বে উক্ত সাহিত্য আড্ডা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞার গুনিজন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট রিন্টু আনোয়ার।
নিজের স্বরচিত কবিতা পাঠ সহ বক্তব্য রাখেন,কবি শাবিহ মাহমুদ, শামিম পাটোয়ারী, রেজাউল হক হেলাল, খোন্দকার মাহবুব এলাহী, জাহাঙ্গীর আলম, শফিক সাইফুল, আতিকুল ইসলাম বাদল, মোজাম্মেল হোসেন, সাহাদাত হোসেন, ইমরান হোসেন, যোবায়ের হোসেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,মোহাম্মদ আলমগীর ননী, এমাম হোসেন, আবুল হাসনাত তুহিন, মোস্তাফিজুর রহমান সোহেল, ব্যাংকার মিজানুর রহমান হিরো ও শিক্ষক সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশিষ্টজনরা নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং অনুষ্ঠান শেষে দাগনভূঞায় একটি সাহিত্য পরিষদ গঠনের ব্যাপারে সিন্ধান্ত নেয়া হয়। অতি দ্রুত একটি সাহিত্য পরিশোধ গঠন করা হবে।
Leave a Reply