admin
২৬ মার্চ ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুয়েল কার্ড ছাড়া তেল নয়: সাতক্ষীরায় প্রশাসনের কঠোর নির্দেশ

সাতক্ষীরা জেলার ম‍্যাপ

 

 

 

ফুয়েল কার্ড ছাড়া তেল নয়: সাতক্ষীরায় প্রশাসনের কঠোর নির্দেশ

 

ফুয়েল কার্ড ছাড়া তেল নয়: সাতক্ষীরায় প্রশাসনের কঠোর নির্দেশ।
সাতক্ষীরা জেলায় চলমান জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে মোটরসাইকেলের জন্য জ্বালানি সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

 

 

 

বুধবার (২৫ মার্চ) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জানান, এখন থেকে শুধুমাত্র সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে জেলার সব ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেওয়া যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করতে পারবে না।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

 

 

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, মোটরসাইকেলের জন্য তেল নিতে হলে চালকের কাছে বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন অবশ্যই সঙ্গে রাখতে হবে। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে হেলমেট পরিধানও বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

 

এছাড়া জ্বালানি সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত বিশেষ ফুয়েল কার্ড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল দেওয়া হবে না। ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে।

পড়ুন>> সুনামগঞ্জে স্লূইস গেটের অভাবে ৫শ একর ফসলী জমি জলাবদ্ধতায়

 

 

প্রশাসন আরও জানায়, প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কনটেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত পাম্প ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের কেনাবেচাও বন্ধ থাকবে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের আশা, নতুন এই পদক্ষেপে জ্বালানি তেলের অপব্যবহার ও কালোবাজারি অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১০

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১২

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৪

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৫

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

১৬

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী যুবকের ওপর হামলা ও মৃত্যু

১৭

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক পদে নিয়োগ

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

১৯

দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন

২০
error: Content is protected !!