ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

৫ মিনিটের শিলার তাণ্ডবে লণ্ডভণ্ড আটোয়ারী

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২১৯৫৭ বার পড়া হয়েছে

৫ মিনিটের শিলার তাণ্ডবে লণ্ডভণ্ড টিনের ঘর।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ মিনিটের শিলার তাণ্ডবে লণ্ডভণ্ড আটোয়ারী

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাত্র পাঁচ মিনিটের তীব্র শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে মাঠের পাকা ও আধাপাকা ফসল ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পড়ুন>> ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই কালো মেঘে আকাশ ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়ো হাওয়া, আর তার সঙ্গে যোগ হয় বড় আকারের শিলাবৃষ্টি। মাত্র কয়েক মিনিটের এই তাণ্ডবেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়ে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তোড়িয়া, ধামোর ও মির্জাপুর ইউনিয়ন।

পড়ুন>>নাগেশ্বরীতে মাদকসেবীদের আঘাতে যুবক গুরুতর আহত

এসব এলাকার প্রায় প্রতিটি গ্রামেই টিনের চাল ছিদ্র হয়ে গেছে শিলার আঘাতে। কোথাও কোথাও কাঁচা ঘরের চালা ভেঙে পড়েছে, আবার অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

মাঠ ঘুরে দেখা গেছে, বোরো ধান, গম, ভুট্টা ও বিভিন্ন সবজির ক্ষেত ব্যাপকভাবে নষ্ট হয়েছে। ফসল কাটার একেবারে আগমুহূর্তে এমন দুর্যোগে হতাশ কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষক ফইজুলের কণ্ঠে হতাশা, “মাত্র পাঁচ মিনিটেই শেষ হয়ে গেল পুরো বছরের পরিশ্রম। গম, মরিচ, ভুট্টা—সব মাটির সঙ্গে মিশে গেছে। এখন সংসার চালাবো কীভাবে, সেটাই বুঝতে পারছি না।”

উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার খোলা আকাশের নিচে পড়েছে। জরুরি ভিত্তিতে সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাক আহমেদ বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কৃষি উপসহকারীরা মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তালিকা প্রস্তুত করা হচ্ছে।”
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানিয়েছেন, “রাতেই কিছু এলাকা পরিদর্শন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

হঠাৎ এই শিলাবৃষ্টির তাণ্ডব আটোয়ারীর কৃষকদের জন্য এক বড় দুঃস্বপ্ন হয়ে এসেছে, যেখানে কয়েক মিনিটেই ভেঙে গেছে এক বছরের স্বপ্ন ও পরিশ্রম।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫ মিনিটের শিলার তাণ্ডবে লণ্ডভণ্ড আটোয়ারী

আপডেট সময় : ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬