ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে কাঁচামাল ব্যবসায়ীর টাকা ছিনতাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে কাঁচামাল ব্যবসায়ীর টাকা ছিনতাই : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে কাঁচামাল ব্যবসায়ীর টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কাঁচামাল ব্যবসায়ী করিম উদ্দিন।

 

 

 

ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে কাঁচামাল ব্যবসায়ীর টাকা ছিনতাই

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে এক কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বাঁশঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

আহত ব্যবসায়ী করিম উদ্দিন (৬৫) উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা। তিনি ভূরুঙ্গামারী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

 

পড়ুন>> শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে ডোমারে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন করিম উদ্দিন। পথে রাত ৯টার দিকে মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে ৪–৫ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছে থাকা নগদ প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

 

 

তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন>> কুড়িগ্রামে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে জেলা বিএনপির নেতৃবৃন্দের তেল পাম্প পরিদর্শন

 

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের হোসেন জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

 

 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি এখনও থানায় কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। লিখিত অভিযোগ পেলে গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!