বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা
- আপডেট সময় : ০২:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ২১৬১১ বার পড়া হয়েছে
বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা
বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা।
ঋতুরাজ বসন্তের স্নিগ্ধতায় দেবী দুর্গার আদি রূপের আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা।
পৌরসভার ৫নং ওয়ার্ডের তপোবন সর্বজনীন মন্দির কমিটির ব্যবস্থাপনায় এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী বাসন্তী পূজা আয়োজিত হয়েছে।
পড়ুন>> ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা
এই বিশেষ ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় ভক্তকুলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। এবারের বাসন্তী পূজায় শাশ্বত মাহাত্ম্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ আকর্ষণ হিসেবে গীতা উৎসব ও গীতা বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আয়োজক কমিটি।
জিয়া সংসদ নওগাঁ জেলা শাখার সভাপতি সেতু মৈত্র জানান যে, বাসন্তী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনের এক অনন্য মহাসঙ্গম।
পড়ুন>>তাহিরপুরে বসতবাড়ি, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই
তারা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে এই মাঙ্গলিক উৎসবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। উৎসবের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে জিয়া সংসদ নওগাঁ জেলার কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
২৬ মার্চ বৃহস্পতিবার মহাঅষ্টমী ও ২৭ মার্চ শুক্রবার মহানবমীর বিশেষ পূজাপাঠ ও আরতি অনুষ্ঠিত হবে। সবশেষে ২৮ মার্চ শনিবার বিজয়া দশমীর দশমীবিহিত পূজা সমাপনান্তে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাসন্তী পূজার সমাপ্তি ঘটবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























