ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

উলিপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রেতার জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ২৩৯৬৯ বার পড়া হয়েছে

উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উলিপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রেতার জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়, যেখানে অনিয়মের অভিযোগে এক বিক্রেতাকে জরিমানা করা হয়েছে এবং বাজারে মূল্য পরিস্থিতি তদারকি করা হয়েছে।

পড়ুন>> চুরি হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল উদ্ধার: আটক ১

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার জুম্মাহাট এলাকার গুনাইগাছ গ্রামের মোঃ রুহুল আমিন (পিতা: নুরুজ্জামান) অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, অভিযানের অংশ হিসেবে হাতিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে অবস্থিত ‘মিলন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে লিটারপ্রতি ১২৫ টাকা দরে পেট্রোল বিক্রির বিষয়টি সরেজমিনে তদারকি করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজে উপস্থিত থেকে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অতিরিক্ত দামে তেল বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

অভিযান চলাকালে উলিপুরের দুটি পেট্রোল পাম্প পরিদর্শন করা হলে সেখানে জ্বালানি তেলের কোনো সরবরাহ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পাম্প কর্তৃপক্ষ জানায়, মেঘনা, যমুনা ও পদ্মা ডিলার পয়েন্ট থেকে নিয়মিত ও চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।

পড়ুন>> কুড়িগ্রামে বাবাকে হত্যার অভিযোগে আটক ছেলে

উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রেতার জরিমানা

আপডেট সময় : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬